সিলেটে বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সিলেটে বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১০:০৫:৪৮ পূর্বাহ্ন

সিলেটে বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও

ছবি : সংগৃহীত


সিলেটে প্রতিদিন তাপমাত্রা কমেছে। গত ১০ ডিসেম্বর সিলেটের তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তিনদিন পর আজ শনিবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা নেমে প্রায় ১৪ ডিগ্রী সেলসিয়াসে অবস্থান করেছে।

তবে চলতি সপ্তাহ থেকেই আরও কমতে পারে তাপমাত্রা। এতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আর জানুয়ারির ১৫ তারিখের পর সিলেটের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে  সিলেটের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে ওঠানামা করছে। সিলেটের বিভিন্ন জায়গায় রাত ও সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। অনেক জায়গায় বাতাসে শীতের তীব্রতা অনেক বেশী রয়েছে।

এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন  জৈন্তাবার্তাকে বলেন,  গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এখন সব জায়গায়ই শীতের তীব্রতা অনুভব হচ্ছে। তবে আপাদত সিলেট অঞ্চলে শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস নেই। তবে জানুয়ারির ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সিলেটের শ্রমজীবী মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ। ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। অনেক জায়গায় সকাল ১০টার পর সহসা সূর্যের দেখা মিলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। এতে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্নরোগ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১