গোয়াইনঘাটে শহিদ বুদ্ধিজীবী দিবসে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

গোয়াইনঘাটে শহিদ বুদ্ধিজীবী দিবসে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১০:০৬:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শহিদ বুদ্ধিজীবী দিবসে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

ছবি: নিজস্ব


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চারটি বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  

শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলার তামাবিল, বারহাল, হাটগ্রাম ও পূর্ণানগর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

দুপুরে গোয়াইন নদীর তীরবর্তী পূর্ণানগর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মো: তৌহিদুল ইসলাম। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক কমান্ডার মো: আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউপি সদস্য লুৎফুর রহমান ও সাংবাদিক তানজিল হোসেন প্রমুখ। 

পরে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যম কর্মী, রোভার স্কাউটস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১