শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা জামায়াতের আলোচনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা জামায়াতের আলোচনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১০:২১:৪৯ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা জামায়াতের আলোচনা

ছবি: নিজস্ব


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বছরের পর বছর ধরে জাতিকে অন্ধকারে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে যে ধূম্রজাল তৈরি করা হয়েছে তার অবসান হওয়া উচিত। জাতির জানা দরকার প্রকৃতপক্ষে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং তাদের স্বার্থইবা কি ছিলো।

জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ম. জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম,  জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাস্টার নুরুল ইসলাম, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক কবির আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, মাস্টার আব্দুল কুদ্দুস, এ্যাডভোকেট সোলেমান আলী, মাওলানা কমর উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, ডা. জাকারিয়া, সেলিম উদ্দিন, আমির উদ্দিন প্রমূখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১