কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে দুপক্ষের সংঘ*র্ষ, আ হ ত অর্ধশতাধিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে দুপক্ষের সংঘ*র্ষ, আ হ ত অর্ধশতাধিক

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১০:৫৫:১৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে দুপক্ষের সংঘ*র্ষ, আ হ ত অর্ধশতাধিক

ফাইল ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইল চার্জ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে  দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। উপজেলার থানার সদর পয়েন্টে  এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কারো নাম জানা সম্ভব হয়নি। এসময় দোকান ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি টিম আসলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে,  বর্ণি গ্রামের এক ব্যক্তি মোবাইল চার্জ নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের  লোকজনের মধ্যে দেশী অস্র  নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংষর্ঘে অন্তত ৫০ জন আহত হয়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান রয়েছে।  বর্তমানে পরিস্থিতি শান্ত  রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১