সিলেট মহানগর শ্রমিক কল্যাণের প্রস্তুতি সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১১:০৫:৫৩ পূর্বাহ্ন

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের প্রস্তুতি সভা

ছবি : সংগৃহীত


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সম্মেলন সফলের লক্ষ্যে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৬৬৯ এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক সোবহান আহমদ, শ্রম সম্পাদক আবুল কাশেম, সদস্য আলমগীর হোসেন সালমান, মোবারক আলী, রুবেল আখন্দ, আইয়ুব আলী, বাহার উদ্দিন, মোবারক আলী।  

সভায় আগামী ২০ ডিসেম্বর সকাল ৮টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জমায়েত হয়ে মিছিল সহকারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে যোগদান করবেন।

বক্তারা ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের বিশাল সম্মেলনে সিলেট জেলার রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১