ছবি: নিজস্ব
লন্ডনের হোয়াইটচ্যাপেল তারাতারী রেস্টুরেন্টের হল রুমে সিলেটের গোয়াইনঘাট থেকে যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের উটনি টাউন কাউন্সিলে নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল মুবিন এবং গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাচনে মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
গতকাল শুক্রবার ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আহমেদ সুজনের সঞ্চালনায় এবং মিনহাজ আহমেদের কুরান তেলাওতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে লন্ডন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি হিসেবে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সদরুল ইসলাম, বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা গোলাপ মিয়া,বিশিষ্ট রাজনীতিবিদ ও পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ারের সেক্রেটারি আফজাল হোসেন সেলিম, যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ . যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুমন,ফজলু মিয়া,খালিদ কিবরিয়া,গোলাম কুদ্দুস কামরুল, এ কে বুলবুল,এখলাছ উদ্দিন, নূরুল আলম বাবুল, সাইফুর রহমান মিলাদ, দেলোয়ার হোসেন, ইকবাল আহমদ, লাহিন আহমেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার সাইফুদ্দিন খালেদ বলেন " কাউন্সিলর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত আমাদের মাঝ থেকেই কেউ হবে ,আমাদের সন্তান হবে না হয় আমাদের নাতি নাতনি হবে " বলে ইউকে মূল ধারার রাজনীতির সাথে জড়িত হতে সবাইকে উৎসাহ প্রদান করেন।
জৈন্তাবার্তা / রহমান




