ছবি: নিজস্ব
সিলেটে পুলিশের তাড়ায় প্রায় ২ লাখ টাকার অবৈধ ভারতীয় চিনি ও বহনকারী গাড়ি ফেলে পালাল চালক। পরে এই গাড়ি তল্লাশি করে পুলিশ ৩২ বস্তায় ১৫৬৮ কেজি ভারতীয় চিনি যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা জব্দ করে। শনিবার এসএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শাহপরান (রহঃ) থানা পুলিশ মাজার গেটে অবস্থান নেয়। এসময় তামাবিল রোডে একটি পিকআপ আসলে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ধাওয়া দিয়ে মুরাদপুরস্থ ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাস এর মেইন গেইটের পাশে পিকআপটিকে আটক করে।
এসময় চালক ও সাথে থাকা এক ব্যক্তি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপে থাকা ৩২ বস্তা থেকে ১ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা মূল্যের ১৫৬৮ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
জৈন্তাবার্তা / রহমান




