ছবি : সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সন্ধ্যায় ৬টায় সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত ৯টা পর্যন্ত ১৯জন আহতে হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান রাসেল।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার তিন পক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। পরে তারা দুই পক্ষে বিভক্ত হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও কোন পক্ষই থামছে না।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে ছোট্ট একটি বিষয়ে নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। আমরা সংঘর্ষ থামাতে কাজ করছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




