সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত থেকে ১কোটি ৭৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত থেকে ১কোটি ৭৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১২:১৯:১৭ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত থেকে ১কোটি ৭৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। রোববার ১৫ ডিসেম্বর দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি ডিবিরহাওর, উৎমা, লবিয়া বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং মোটরসাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১,৭৫,৬১,৩২০.০০ (এক কোটি পঁচাত্তর লক্ষ একষট্টি হাজার তিনশত বিশ) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ