জৈন্তাপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৮:৪৯:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৫ ডিসেম্বর ) সকালে জৈন্তাপুরের লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতনু পাঠাগারের সৌজন্যে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীরা এখানে অংশ নেয়। বেশির ভাগ বিতার্কিকেরা তাদের শিক্ষা জীবনে প্রথম বারের মতো অংশ নেয় ও প্রতিযোগিতা উপভোগ করে। সমসাময়িক ঘটনার বিষয় নিয়ে বিতার্কিকেরা বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়।

এ সময়  উপস্থিত শিক্ষার্থী সহ সকলে পক্ষ বিপক্ষের লড়াইয়ে খুব আনন্দ পায়। বিতর্কে ১ম স্থান দখল করে বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল ও কলেজ, ২য় হয় লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩য় হয় লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বি টিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রবীণ  শিক্ষক সিরাজুল ইসলাম ও স্থানীয় কলেজের অধ্যাপক খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলী শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মনোজ কুমার সেন। এ সময়  প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি বিতার্কিকদের উচ্ছাস দেখে তাদেরকে ধন্যবাদ দেন এবং অধ্যয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অধিক মাত্রায় অংশ নিয়ে মেধার বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ গড়ার কাজে অংশ নিতে পরামর্শ দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ