সিলেট জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সিলেট জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১০:১৩:৩৬ পূর্বাহ্ন

সিলেট জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

ছবি: নিজস্ব


সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করে এ সংবর্ধনা প্রদান করে উত্তর সুরমা কেন্দ্রীয় বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ও উত্তর সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল বাস-মিনিবাস কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম। পরিচালনায় ছিলেন সিলেট-সুনামগঞ্জ বাস উপ-কমিটির সাধারণ সম্পাদক অষক বিজয় দেব।

অনুুষ্ঠানে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম, কার্যকরী পরিষদের সভাপতি  মো. সাহেব আলী, সহসভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিব, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মো. মভু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, প্রচার সম্পাদক মো. হারিছ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস সফিদ এবং সম্মানিত সদস্য আজিজ মিয়া, ইব্রাহিম মিয়া, মো. আতিক, মো. সাইফ উদ্দিন, সাব-উদ্দিন ও শেখ ফরিদকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম,  সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিব ও যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি ডা. খালিলুর রহমান, সিলেট-সুনামগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি রনজিৎ দত্ত্ব, সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, দপ্তর সম্পাদক ময়নুল হক, প্রচার সম্পাদক আবুল কাশেম ও সদস্য বুলবুল মিয়া।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ