সিটি মডেল স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সিটি মডেল স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১০:২৬:৫২ পূর্বাহ্ন

সিটি মডেল স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

ছবি: নিজস্ব


সিটি মডেল স্কুলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। সিলেট জেলার সকল বিদ্যালয়ের ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

বিজয় দিবসের তাৎপর্য ও দেশের স্বাধীনতার ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় বিষয়গুলো হলো ক-গ্রুপ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণির জন্য চিত্রাংকন, আবৃত্তি, হাতের লেখা, খ-গ্রুপ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য চিত্রাংকন, হাতের লেখা, সঙ্গীত, গ-গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য চিত্রাংকন, হাতের লেখা, সঙ্গীত ও ঘ-গ্রুপ: উন্মুক্ত সকল শ্রেণির জন্য বিষয় ভিত্তিক রচনা লেখা, যেমন খুশি তেমন সাজ, উপস্থিত বক্তব্য ও আবৃত্তি। বিষয় ভিত্তিক রচনার বিষয়: “আমার স্বপ্নের বাংলাদেশ” যা ৩৫০ থেকে ৪০০ শব্দের মধ্যে লিখে ২৫ ডিসেম্বর এর মধ্যে সিটি মডেল স্কুলে জমা দিতে হবে।

সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক জানান, “এ ধরনের আয়োজন শুধুমাত্র শিক্ষার্থীদের সাংস্কৃতিক মননকে বিকশিত করে না, বরং তাদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজয় দিবসের এই প্রহরে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাই সেইসব মুক্তিযোদ্ধাদের যাদের অক্লান্ত সংগ্রামের জন্য আজ আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি, সবার অংশগ্রহণের জন্য সনদপত্র প্রদান করা হবে।

এই মহতী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতি প্রত্যাশিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠবে, যেখানে তারা তাদের প্রতিভা ও দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারবে।

প্রতিযোগিতার আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় চেতনা ও ইতিহাসের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং তাদের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি করবে।

প্রতিযোগীতার ফরম সংগ্রহ ও জমাদানের সময়সীমা ০৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্য়ন্ত। সিটি মডেল স্কুল, করেরপাড়া, সিলেট, ইউনিক গিফট কর্ণার এন্ড ষ্টেশনারী, নোয়াপাড়া (বর্ডার গার্ড স্কুল সংলগ্ন), সেন্ট্রাল লাইব্রেরী, জিন্দাবাজার, সিলেট, একুশে লাইব্রেরী, কালীবাড়ি, আখালিয়া, সিলেট, স্বাধীনতা লাইব্রেরী, মদিনা মার্কেট, সিলেট, ইখওয়ান স্টোর, নতুন বাজার (বীরেশচন্দ্র স্কুলের পাশে), ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ