সিলেট সরকারি কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সিলেট সরকারি কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১০:৪৫:১৯ পূর্বাহ্ন

সিলেট সরকারি কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

ছবি: নিজস্ব


পূবালী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী চলমান ‘বৃক্ষরোপন কর্মসূচি’র অংশ হিসেবে সিলেট সরকারি কলেজ প্রাংগনে অনুরুপ কর্মসুচি পালিত হয়েছে।

গতকাল (রোববার) সকালে ব্যাংকের সিলেট শাখার উদ্যোগে এই কর্মসূচিতে সিলেট সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ জেড এম মাঈনুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান ও মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ ও সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাংগনে বিভিন্ন দেশীয় প্রজাতির ফলদ, বনজ, ঔষধিসহ দু’শতাধিক গাছের চারা রোপন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে, প্রফেসর এ জেড এম মাঈনুল হোসেন বলেন, পরিবেশ প্রকৃতির শুদ্ধতা ও সজিবতা ধরে রাখতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। অপ্রয়োজনে বৃক্ষ নিধন বন্ধ করার পাশাপাশি নতুন নতুন পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে। তিনি পূবালী ব্যাংকের এই বৃক্ষরোপন কর্মসূচির ভূয়সি প্রশংসা করে বলেন, এমন ছোট ছোট ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে জাতিকে রক্ষা করতে সচেষ্ট। বিশেষ অতিথির বক্তব্যে, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান ও মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, পূবালী ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি দেশব্যাপী নানা সিএসআর কার্যক্রমও পরিচালনা করছে, বৃক্ষরোপন এরই অংশ। তিনি ভবিষ্যতেও অনুরুপ কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহ তামান্না সিদ্দিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহানারা পারভীন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার ও মো. ফরিদ মিয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক নাজির আহম্মদ, রসায়ন বিভাগের প্রভাষক তাপস সূত্রধর, শরীরচর্চা শিক্ষক আলী ওমর ফারুক, পূবালী ব্যাংক শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক মোছা. কাজী মাহবুবা, চৌকিদেখী শাখার ব্যবস্থাপক বিনায়ক চক্রবর্তী প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ