সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি: এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১১:২৬:৩৬ পূর্বাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে, যা আমাদের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান চিরদিন আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিন আমাদের স্বাধীনতার চূড়ান্ত অর্জনের দিন। স্বাধীনতার এই অর্জনকে ধরে রাখতে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ২টায়  বার হল রুমে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ, প্রবীণ আয়কর আইনজীবী নুরুউদ্দিন আহমদ, সমিতির সাবেক সভাপতি ও বিটিএলএর এর সহ সভাপতি অতিরিক্ত জিপি মো. আবুল ফজল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি ও বারের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল হোসেন আহমদ আলমগীর, সমর বিজয় সী শেখর, মোহাম্মদ ফজলুর রহমান শিপু, মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন, বারের সমাজকল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ, আসাদুর রহমান তারেক, সৈয়দ আব্দুল হামিদ, আ. স. ম. মুহিবুল হক শাহীন, মোহাম্মদ আজমল হোসেন, আবজল মিয়া তালুকদার এপিপি প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ