শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ১২:৫৮:৫০ অপরাহ্ন

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত

ছবি : সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ভর্তি কমিটি। তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২২ ফেব্রুয়ারিতে হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। যে কারণে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্য চেষ্টা চলছে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর গুচ্ছভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি প্রশাসন। এতে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল। এ লক্ষ্যে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দু’বেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষার সিদ্ধান্ত হয়। তবে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি একই হওয়ায় শাবিপ্রবির ভর্তি পরীক্ষার সময় পরিবর্তনের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এদিকে, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পছন্দের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ