বিজয় দিবসে ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার আলোচনা সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

বিজয় দিবসে ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার আলোচনা সভা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০১:৩৩:০৯ পূর্বাহ্ন

বিজয় দিবসে ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার আলোচনা সভা


ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও মডেল মসজিদের কেয়ারটেকার মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এই আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। ইসলামি আদর্শে সমাজ গঠন, দেশের সামগ্রিক উন্নয়ন, ইতিহাস, সংস্কৃতি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আলেম-উলামাদের অবদান, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি বক্তব্য দেন। জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান তিনি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথের সদস্য মাওলানা আব্দুস সালাম, মাওলানা শফিকুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা আব্দুন নুর, মাওলানা আলী আহমদ, মাওলানা শরাফ উদ্দিন, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা খালেদ আহমদ, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মুছা মিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুজাহিদ আহমদ, মাওলানা শাহিন আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা গোলজার আহমদ, মাওলানা আলীম উদ্দিন, মাওলানা শফিক আহমদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলনা হাফিজ উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আলতাব হোসেন, অর্থ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান ও ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা আব্দুস সুবহান।

আলোচনা সভা শেষ মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সংগ্রামে নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালেদ আহমদ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ