মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী কুটির শিল্প তৈরি করেছেন সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ এলাকার বাসিন্দা কুটির শিল্পী ইমতিয়াজ রহমান ইনু। এবার বিজয় দিবসে নিজের কুটির শিল্প চর্চার মাধ্যমে তুলে ধরেছেন রঙ, তুলি আর কাগজে। তার তৈরি শিল্পের মধ্যে রয়েছে সবকটা জনালা খুলে দাও না, রক্তের বিনিময়ে স্বাধীনতা, শহীদ মিনার, বাংলা কলম, রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি মঞ্জিল, ১৯৭১ সালে সিলেট কিন ব্রিজ ও আলী আমজাদের ঘড়ি।
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে ইমতিয়াজ রহমান ইনু বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে প্রতিনিয়ত। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের শ্রেষ্ঠ সন্তানরা নিজের জীবন বাজি রেখে মহান বিজয় অর্জন করেছিলেন। একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা থাকবে, সবার কর্মসংস্থান হবে, সমাজে শোষণ ও বৈষম্য থাকবে না। শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিরা একাত্তরে বিশাল ভূমিকা রেখেছিলেন বাংলা মায়ের মাটি ও মানুষের জন্য।
জৈন্তা বার্তা/আরআর




