মহান স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলা শহীদ মিনারে সংগঠনের সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




