ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০৬:৩৪:০১ পূর্বাহ্ন

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ছবি: নিজস্ব


বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ওসমানীনগর উপজেলা প্রশাসন। দিবসের শুরুতে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। তাজপুর ডিগ্রী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ওসমানীনগর ফায়ার সার্ভিস, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সকাল পৌনে ৯ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীন ও ওসি মুনায়েম মিয়া। এরপর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধন করা হয়।  সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মমতাজ বেগম , উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম, ওসি মুনায়েম মিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হাদিউল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস , সহকারী প্রোগ্রামার মো: খান জাহান আলী, তথ্যসেবা কর্মকর্তা শাহরিন সুলতানা , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  রিপন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম , উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন , স্টেশন ইনচার্জ,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মো: অপু মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ