ছবি: নিজস্ব
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে ফাতেহা পাঠ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। বিগত দিনগুলোতে দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে, নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিক্ষা দেয়া হয়েছে। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কর্মচারী পরিষদের সাবেক আহ্বায়ক মুহাজিরুল ইসলাম রাহাতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- প্রকিউরমেন্ট কর্মকর্তা আব্দুল মুনিম, সেকশন অফিসার আশরাফুল ইসলাম হিমেল, উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা কাজি মাসুদ, কর্মচারী পরিষদের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এনাম আহমদ, নুরুল আমিন চৌধুরী, আল-আমিন হোসেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




