বিজয় দিবসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিজয় দিবসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ১১:০৩:২১ পূর্বাহ্ন

বিজয় দিবসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মহান বিজয় দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌহাট্টাস্হ ভোলানন্দ নৈশ্য বিদ্যালয় প্রাঙ্গনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা সভাপতিত্বে ও জেলা সদস্য মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কথাকলি সভাপতি শামসুল বাসিত শেরো, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাহুল ভট্টাচার্য, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুঁজিবাদী শাসনের যাঁতাকলে পিষ্ট। ফলে সমাজে বৈষম্য বাড়ছে। পুঁজিবাদী -ভোগবাদী সংস্কৃতি গোটা সমাজ কে অবক্ষয়ের দিকে ধাবিত করছে।

বক্তারা উগ্র জাতীয়তাবাদী-আগ্রাসী সাম্প্রদায়িক উম্মদনার বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা নৃত্য, গান, কবিতা পরিবেশন করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ