বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জের সাংবাদিকদের আলোচনা ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জের সাংবাদিকদের আলোচনা ও দোয়া মাহফিল

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ১১:৩০:৫৬ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জের সাংবাদিকদের আলোচনা ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোঃ বদরুল আলম।

এনটিভি ইউরোপ গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ ফাহিম আহমদ এর তেলাওয়াতে উপস্থিত ছিলেন 

দৈনিক যোগান্তর গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, সকালের দিগন্ত গোলাপগঞ্জ প্রতিনিধি সামসুল হুদা, দৈনিক বিজয়ের সময় পোর্টালের সম্পাদক ফাহাদ হোসেন, আই ওন টিভি গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান, জিবি টেলিভিশন স্টাফ রিপোর্টার তামিম আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সাকেল উদ্দিন, সাপ্তাহিক হলি সিলেট গোলাপগঞ্জ প্রতিনিধি ইমন আহমদ প্রমুখ। 

এসময় বক্তব্যে তারা বলেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত করা হয়। কিন্তু বিগত শাসকগোষ্টি এ দেশের গণমানুষের ভাগ্যের কোনও পরিবর্তন ঘটেনি। ২০২৪ এর বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। যারা এই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ