বিজয় দিবসে মুক্তাক্ষর’র আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিজয় দিবসে মুক্তাক্ষর’র আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ১১:৪৯:৩২ পূর্বাহ্ন

বিজয় দিবসে মুক্তাক্ষর’র আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


‘শুভ জন্মদিন আমার বাংলাদেশ’ বিজয় দিবসকে স্বাগত জানিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি  প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় সিলেট ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ  মেট্রোপলিটন কিন্ডারগার্টেন স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ নুরুল আমীন এর সভাপতিত্বে ও আবৃত্তি প্রশিক্ষক বিমল করের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মেট্রোপলিটন কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অমিতা বর্ধন ও আবৃত্তি শিল্পী মোঃ মিজানুর রহমান মিজান। আরও উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক ফিরোজা আক্তার, মনি রায় ও কাজী রেহানা বেগম।

শৃঙ্খলমুক্তির বিজয়ের দিনে আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মুনতাহা তাবাসসুম, ২য় স্থান অর্জন করেন সুমাইয়া জান্নাত তাহা এবং ৩য় স্থান অর্জন করেন সাদাতুল ইসলাম। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান ও বিশেষ অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ