সিলেটে শীতের মধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সিলেটে শীতের মধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০৯:৩৭:১৮ পূর্বাহ্ন

 সিলেটে শীতের মধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত


বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শিগগিরই। আর এর প্রভাবে, বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। বৃষ্টি হতে পারে সিলেট বিভগেও। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টির পর বাড়তে পারে শীত।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী রোববারেও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে। উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনো কম। বৃষ্টির বিষয়টি আসলে আগামী বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে।

ভারতের ওডিশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। বৃষ্টির আগে আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ