ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে : গোয়াইনঘাটের ইউএনও
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে : গোয়াইনঘাটের ইউএনও

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০১:১৫:০৫ পূর্বাহ্ন

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে : গোয়াইনঘাটের ইউএনও


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ভালো ফলাফলের পাশাপাশি ভালো ও মানবিক মানুষ  হতে হবে। সঠিকভাবে লেখাপড়া করলে ভালো ফলাফল চলে আসে, কিন্তু ভালো মানুষ করতে হলে শিক্ষকদের কঠোর পরিশ্রম করতে হয়, শিশুদের অনেক বিষয়ে জানতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়। তার পাশাপাশি দেখতে হবে শিশু শিক্ষার্থীরা তার সহপাঠীদের প্রতি সহনশীল কি না এবং সহপাঠীদের সাথে চলাফেরায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছে কি না। বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টাও গুরুত্বসহকারে দেখতে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার বিয়াম ল্যাবলটারি স্কুল কর্তৃক আয়োজিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন শিশু যাতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে তার জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য। বিশেষ করে শিশুদের পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে একটি শিশু পরিবার থেকে মৌলিক শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে সহায়ক শিক্ষা অর্জন করে থাকে। তাই শিশুর মানসিক বিকাশে পরিবারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিয়াম ল্যাবলটারি স্কুলের অধ্যক্ষ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের উপাধাক্ষ মো. নুরুল ইসলাম, উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নের প্রশাসক মো. আব্দুল্লাহ, সদস্য হাবিব প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ