জৈন্তাপুর হাসপাতালে আবারও সফলভাবে হলো সিজার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুর হাসপাতালে আবারও সফলভাবে হলো সিজার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০২:১২:৫৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর হাসপাতালে আবারও সফলভাবে হলো সিজার


সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় বারের মতো সফল সিজারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। 

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এক পুত্রসন্তান জন্মলাভ করে। পুত্রসন্তানের পিতার নাম আবু বক্কর সিদ্দিকী। তাদের বাড়ি জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনি কনসালটেন্ট ডা. সংগীতা দেবী ছিলেন পুরো টিমের নেতৃত্বে। সাথে ছিলেন এনেস্থেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. জনি লাল দাশ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলাদুর রহমান। পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিকেল অফিসার ডা. হিল্লোল সাহা, ডা. সুজয় চৌধুরী, ডা. আবু ফয়েজ সালমান, ডা. মুহিবুর রহমান রুবেলসহ সকল সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও আয়াগণ।

নবজাতক শিশুর মামা মো. নাজিম উদ্দিন জানান, তার বোন ও সদ্য ভূমিষ্ট ভাগ্নে সুস্থ আছে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডা. সাইফুল ইসলাম বলেন, আসুন আমরা সচেতন হই, সরকারি সেবা নেই।

তিনি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনি বহিঃবিভাগে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা নেওয়ার আহ্বান জানান। সেই সাথে প্রয়োজনে বিনামূল্যে সিজারিয়ান সেকশনের সুবিধা নেওয়ারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজার সেকশনের কার্যক্রম বন্ধ থাকার পর গত অক্টোবর মাসে প্রথমবার সফল এক সিজারের মাধ্যমে এক কন্যাশিশুর জন্ম হয়েছিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ