শ্রীমঙ্গলে ফুটপাতমুক্ত রাখতে উ*চ্ছেদ অ ভি যা ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ফুটপাতমুক্ত রাখতে উ*চ্ছেদ অ ভি যা ন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০৪:৩৫:৩৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ফুটপাতমুক্ত রাখতে উ*চ্ছেদ অ ভি যা ন

ছবি: নিজস্ব


চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল একটি সুন্দর পর্যটন এলাকা। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ বেড়াতে আসে। তবে শহরে নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় এবং রাস্তার পাশে ও ফুটপাতে যত্রতত্র ভাসমান দোকানপাট গড়ে উঠায় যানজট সৃষ্টিসহ পথচারীদের যাতায়াতে  বিঘ্ন ঘটে।

তিনি জানান যানজট নিরসন ও শহর সুন্দর রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। এই শহরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটকের পদচারণা থাকে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বিভিন্ন স্পটে পর্যটকরা ঘুরতে যান। সে বিষয়টি আমলে নিয়ে আমরা প্রায় সময় শহরের রাস্তার পাশে ও ফুটপাতে অবৈধভাবে বসা ভাসমান দোকানপাট অভিযানের মাধ্যমে অপসারণ করে থাকি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ