মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের হুইল চেয়ারসহ উপহার সামগ্রী বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের হুইল চেয়ারসহ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১০:১১:৫০ পূর্বাহ্ন

মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের হুইল চেয়ারসহ উপহার সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপার্সন মো. সবুর হোসেনের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের নিজ সিলাম এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। গরীব অসহায়দের মধ্যে হুইল চেয়ার, চাল, হাঁস ও ২ জন শিক্ষার্থীদের ১ বছরের স্কুলের বেতন এবং ২টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।  

সিলাম ইউনিয়নের মেম্বার আহমদ আলীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব এমদাদ হোসেন, সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন, জাহাঙ্গীর আলম, বালাগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক মুহিত তালুকদার, জালালপুরের সমাজ সেবক শাকিল আহমদ, মুহিবুর রহমান ইমন, কয়ছর আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী নাবিল আহমদ, মাসুদ আহমদ, সুহেল আহমদ, রিপন আহমদ, ইউসুফ আহমদ, রুবেল মিয়া প্রমুখ।

মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্নস্থানে ধারাবাহিকভাবে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও শীতার্থ মানুষের কথা চিন্তা করে এই তিন উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করবে ট্রাস্ট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ