সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১০:২১:১৪ পূর্বাহ্ন

সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


মহান বিজয় দিবস উপলক্ষ্যে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর কলবাখানী এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সুরমা বয়েজ ক্লাবের সভাপতি ও ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিবের সভাপতিত্বে এবং সদস্য আব্দুল আহাদ সোহাগের পরিচালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী মো. শামসুদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, মাসুক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তর পত্রিকার বার্তা সম্পাদক মো. মিসবাহ উদ্দিন আহমদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য শামীম আহমদ অর্ণব প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সাফল্য ও অর্জন নিয়ে কথা বলেন। তারা বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ