গোয়াইনঘাটে ছোরাবিয়া মাদ্রাসার হিফয ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে ছোরাবিয়া মাদ্রাসার হিফয ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৬:৫৯:৪০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ছোরাবিয়া মাদ্রাসার হিফয ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের জামেয়া মাদানিয়া ছোরাবিয়া পরগনা বাজার মাদ্রাসার হিফজ ভবন উদ্বোধন ও ফলক উন্মোচন করা হয়েছে। 

বুধবার ১৮ ডিসেম্বর বিকেলে ছোরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও জেএমএসপি মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ মো: ছোরাব আলী ভবনের ফলক উন্মোচন করেন।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে পরগনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় ও  জেএমএসপি ও মাদ্রাসার সভাপতি তৈয়ব আলীর  সভাপতিত্বে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ মোঃ ছোরাব আলী।

বিশেষ অতিথি ছিলেন, রোটারিয়ান ও  অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম।বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী সুজন উদ্দিন খাঁন, শিক্ষানুরাগী ও ইউকে প্রবাসী ত্বাওহীদ আলী,মাদ্রাসার প্রধান উদ্যোক্তা মাওলানা ইলিয়াস আলী, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউর রহমান, মেম্বার  মামুনুর রশিদ, আব্দুস সালাম প্রমুখ।

এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ছোরাব আলী ও অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ