সাংবাদিক তুরাব হ ত্যা : আদালতে তোলা হচ্ছে গ্রে প্তা র পুলিশ সদস্যকে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সাংবাদিক তুরাব হ ত্যা : আদালতে তোলা হচ্ছে গ্রে প্তা র পুলিশ সদস্যকে

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১২:৪৯:৩৮ অপরাহ্ন

সাংবাদিক তুরাব হ ত্যা : আদালতে তোলা হচ্ছে গ্রে প্তা র পুলিশ সদস্যকে

ফাইল ছবি


জুলাই গণ-অভ্যুত্থানে দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে সিলেটে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় তাকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা থেকে সিলেটে নিয়ে আসা হয়। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান বলেন, গ্রেপ্তারকৃতকে সকাল ৭টায় সিলেটে নিয়ে আসা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে তোলা হবে। বর্তমানে সেই প্রক্রিয়া চলছে। 

এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তখন তিনি বলেন, বুধবার বিকেলে তাকে পিবিআই গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় তার ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর বাদী হয়ে পুলিশসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ঘটনায় আরও একটি মামলাও হয়। গত ৮ অক্টোবর কোতোয়ালি থানায় করা মামলাটি আদালতের নির্দেশে পিবিআইয়ে হস্তান্তর করা হয়। এর পরপরই মামলার তদন্তে নামে পিবিআই।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ