সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া গ্রামের এক কিলোমিটার রাস্তার আরসিসি কাজের লে-আউট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ২টায় গোয়াইনঘাট রাধানগর প্রধান সড়ক বিন্নাকান্দি মসজিদ থেকে গহড়া গ্রামের দ্বারিখেল পর্যন্ত এক কিলোমিটার রাস্তার লে-আউট কাজের উদ্বোধন করা হয়।
গহড়া গ্রামবাসীর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রোটারিয়ান সাবেক চেয়ারম্যান এম এ রহিম, মাস্টার ইউসুফ জামাল, ইউপি সদস্য জসিম উদ্দিন ও কন্ট্রাক্টর এনামুল হকসহ গ্রামের মুরুব্বিগণ ও যুবসমাজ।
জানা যায়, এলজিইডির বাস্তবায়নে দুই কোটি বিশ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তা আরসিসি পাকাকরণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




