সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে অবস্থিত জামিয়া মাহমুদিয়া খালপার মাদ্রাসার তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় মিলাদ মাহফিল দোয়া ও শোকরানা সভার মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হরিপুর মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা শায়েখ নজরুল ইসলাম ক্বাসিম দাঃ (রহঃ)। বিশেষ অতিথি ছিলেন শায়খুল হাদিস দারুস সালাম নন্দিরগাঁও মাদ্রাসার হযরত মাওলানা নাসির উদ্দিন (তোয়াকুলী)।
এসময় উপস্থিত ছিলেন, খলামীর মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আব্দুস সুবহান, হযরত মাওলানা হাফিজ জয়নাল আবেদীন সাহেব মুহতামিম, আনওয়ারুল উলূম রায়গড় মাদ্রাসা, হযরত মাওলানা লুৎফুর রহমান, সাতহিনী ইমাম ও খতিব, পাতলীকোনা কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, ইমাম ও খতিব, লামী বড় জামে মজিদ হযরত মাওলানা বিলাল আহমদ (নয়াবস্তি), হযরত মাওলানা বিলাল আহমদ মুহতামিম, জামা মাহমুদিয়া খালপার মাদ্রাসা, হযরত মাওলানা মনির উদ্দিন, হযরত মাওলানা জামাল উদ্দিন, হযরত মাওলানা আ. রহমান, হযরত মাওলানা আব্দুল্লাহ ফাহিম, হাফিজ খলিলুর রহমান প্রমুখ।
মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসাটি সুনামের সহিত দ্বীনী শিক্ষায় এগিয়ে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে মাদ্রাসার শিক্ষার্থীরা মেধার মাধ্যমে ভালো ফলাফলের মাধ্যমে সুনাম অর্জন করে আসছে। এই মাদ্রাসায় লেখাপড়া শেষ করে শিক্ষার্থীরা সিলেটসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠিত মাদ্রাসায় অধ্যয়নরত।
তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলো মূলত এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় ও সমাজের বিত্তবান মানুষের আর্থিক অনুদানে পরিচালিত হয়। এসব মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল থাকে না। তাই সবসময় অর্থ সংকটে থাকতে হয়।
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বান জানান।
জৈন্তা বার্তা/আরআর




