সাংবাদিক তুরাব হ*ত্যা: পুলিশের এডিসি দস্তগীর ৫ দিনের রি মা ন্ডে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সাংবাদিক তুরাব হ*ত্যা: পুলিশের এডিসি দস্তগীর ৫ দিনের রি মা ন্ডে

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৮:২৬:২২ পূর্বাহ্ন

সাংবাদিক তুরাব হ*ত্যা: পুলিশের এডিসি দস্তগীর ৫ দিনের রি মা ন্ডে

ছবি: নিজস্ব


সিলেটে গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেনা ও পুলিশের কড়া পাহারায় তোলা হয়। পরে পুলিশ দস্তগীরকে ৭ দিনের আবেদন করলে আদালতের বিচারক মো. আব্দুল মোমেন তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুর রব। 

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাদেক কাউসার দস্তগীর সিলেট মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। 


এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর থেকে সিলেটে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছিল পুলিশ। বিকেল সোয়া ৫টার দিকে পিবিআই সিলেট কার্যালয় থেকে সাদেক কাউসার দস্তগীরকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হলে উৎসুক জনতা স্লোগান দিতে থাকেন। তারা সাংবাদিক হত্যার বিচার এবং সাদেক কাউসার দস্তগীরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। এসময় আদালতে তাকে অনেকে কিল-ঘুষি মারেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে তাকে পিবিআই সিলেট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে প্রাণ হারান সাংবাদিক এটিএম তুরাব।রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম- উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ