জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৯:১৪:৪১ পূর্বাহ্ন

জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

ছবি: নিজস্ব


"ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রংতুলিতে নতুন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন প্রথমবারের মতো আয়োজন করেছে "জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্ট'র শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল মামুন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম'র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়ারদের অংশগ্রহণে তিন দিনব্যাপী জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে অনুষ্ঠিত।

এ টুর্নামেন্ট'র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, অনূর্ধ্ব ১৬ জাতীয় কোচ নুরই আলম রাহেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন মেলা, সিলেট ফটোফেস্ট'র আয়োজন করা হয়। খেলা চলাকালে স্থানীয় হাজারো দর্শক ও আগত পর্যটকবৃন্দ খেলা উপভোগ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ