তাজপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৪তম উপশাখার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

তাজপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৪তম উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১১:০৩:৩৬ পূর্বাহ্ন

তাজপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৪তম উপশাখার উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেট ওসমানীনগরের তাজপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮৪তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ফিতা কেটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক,বিশিষ্ট অর্থনীতিবীদ, সাবেক চেয়ারম্যান ও ডিপার্টম্যান্ট অব ডেভলপম্যান্ট স্টাডিজ ইউনিবার্র্সিটি অব ঢাকার প্রফেসর ড. এম আবু ইউসুফ।

এসময় তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে ইনশাহ-আল্লাহ।

দক্ষিণ সুরমা শাখার এআইবি পিএলসির এভিপি ও ব্যবস্থাপক নুরুল আম্বিরয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জোনের জেনারেল হেড, এআইবি পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুর রহিম দুযারী, ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কবির আহমদ, তাজপুর বাজার কমিটির সেক্রেটারী মোঃ সোহেল আহমদ, সিলেট জোনাল অফিসের এফএভিপি কাজী আশফাক মোস্তাক, সিলেট জোনাল অফিসের এমপিও আবুল হাসনাত, বিশিষ্ট ব্যবসায়ী মিছবা উদ্দিন আহমদ, হাজী আনসার আলী, মো: আমির হোসেন, গৌড় কান্তি চৌধুরী, রায়হান আহমদ, মো: শহীদুল ইসলাম প্রমুখ।

ব্যাংক কর্মকতা আল হেলালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন তাজপুর উপশাখার এফএভিপি ও ইনচার্জ এ কে এম ইনাম আহমদ। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা মকছুদুল আরেফিন।

যৌথ দোয়া পরিচালনা করেন ফরিদ উদ্দিন আহমদ, তাজপুর ছফিনা তাহির আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী নাজমুল ইসলাম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ