কামরানের উপর হা ম লা র মামলা থেকে ছাত্র-যুবদলের নেতাকর্মীদের খালাস
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

কামরানের উপর হা ম লা র মামলা থেকে ছাত্র-যুবদলের নেতাকর্মীদের খালাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১০:১০:০০ পূর্বাহ্ন

কামরানের উপর হা ম লা র মামলা থেকে ছাত্র-যুবদলের নেতাকর্মীদের খালাস

ছবি : ফাইল ফটো


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রায় ৭০ জন নেতাকর্মী আসামি ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন এ মামলার সব আসামিকে খালাস দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মির্জা মো. ইয়াকুত হোসেন।

তিনি বলেন- বোমা হামলার মামলাটি ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত ছিলো। আমরা সেটি আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ফলে এ মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন সব আসামি।

খালাসপ্রাপ্ত কয়েকজন হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান ও চৌধুরী মো. সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খান, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রানা ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে মামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলা হয়েছে অভিযোগ তুলে সেসময় তিনি একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর সেই মামলা থেকে খালাস পেলেন যুব, স্বেচ্ছা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ