ছবি : সংগৃহীত
সেচ্ছাসেবী সংগঠন ইউএসওএস এর আয়োজনে আজ ২১ ডিসেম্বর, শনিবার, দুপুর ২ টায় সিলেট নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন শারদা হলে অনুষ্ঠিত হবে ভলেন্টিয়ার সামিট-২০২৪। ইতিপূর্বে সিলেটের ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১২টি সামাজিক সংগঠন থেকে ১৭২ জন সেচ্ছাসেবী ভলেন্টিয়ার সামিটে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছেন।
ভালেন্টিয়ার সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. সাহাদাত হুসেন চৌধরী।
ইউএসওএস এর আয়োজনে ভলেন্টিয়ার সামিটটি সেচ্ছাসেবাকে জনপ্রিয়করণ, নেতৃত্বের চর্চা এবং সেচ্ছাসেবী সংগঠনের কাজকে উৎসাহীত করতে আয়োজিত হচ্ছে।
উল্লেখ্য সেচ্ছাসেবী সংগঠন ইউএসওএস ২০২০ সাল থেকে সিলেটের বিভিন্ন প্রান্তে সেচ্ছাসেবামূলক কাজ পরিচালনা করে আসছে। ছাত্রদের নিয়ে গঠিত সংগঠনটি ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে অবদান রেখে চলছে।
জৈন্তাবার্তা / রহমান




