সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত ১৯৫ জন, বেতন নেন ২২২ জন!
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত ১৯৫ জন, বেতন নেন ২২২ জন!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৯:৪০:২৯ পূর্বাহ্ন

সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত ১৯৫ জন, বেতন নেন ২২২ জন!

ছবি : সংগৃহীত


সরকারের নিয়ন্ত্রণাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (পেট্রো বাংলার একটি কোম্পানি) বেতনের তালিকায় ২৭ জন অতিরিক্ত কর্মচারীর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার বিকেলে এটির প্রশাসনিক কার্যালয়ে অভিযানের পর এ তথ্য জানিয়েছে দুদকের কর্মকর্তারা।এ ছাড়া নথিপত্র ছাড়া বেতনের অধিক ওভারটাইম ভাতা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে সিলেট গ্যাস ফিল্ডসের প্রশাসনিক কার্যালয়ের নথিপত্র নিয়ে গেছেন অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তারা। দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বেতন তালিকায় ২২২ জনের তথ্য আছে। এতে অতিরিক্ত ২৭ জনের নাম সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে গ্যাস ফিল্ডসের কর্মচারীদের গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে ২ কোটি ৩৫ লাখ টাকা বেতন দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ওভারটাইম দেওয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।

দুদক সিলেট আঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, নথিগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সেগুলো কমিশনে পাঠানো হবে। গ্যাস ফিল্ডস কার্যালয়ের বেতন ও ওভারটাইমের হিসাবে গরমিল পাওয়া গেছে।

এ ব্যাপারে গ্যাস ফিল্ডসের পক্ষ থেকেও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ