কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলীম, সম্পাদক আব্দুল জলিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলীম, সম্পাদক আব্দুল জলিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৭:৫৫:০৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলীম, সম্পাদক আব্দুল জলিল

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীমকে সভাপতি এবং দৈনিক ইনকিলাব, জালালাবাদ ও সিলেট ভিউ প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট নগরের নয়াসড়কের গোয়িং গ্লোবাল অফিসে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ১২ সদস্য ভোট দেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশনার শাব্বির আহমদ ও অ্যাডভোকেট বদরুল আলম এই ফলাফল ঘোষণা করেন। পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তারা।

সভাপতি পদে আব্দুল আলীম ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পেয়েছেন ৩ ভোট।  আর সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল হক পেয়েছেন ৩ ভোট।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে সিলেটের ডাকের আবিদুর রহমান, সহ সভাপতি প্রতিদিনের সংবাদের আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সানের হাফিজুল হক, শ্যামল সিলেটের আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ একাত্তরের কথার আলী হোসেন, অফিস সম্পাদক আধুনিক কাগজের ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কালবেলার আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক জৈন্তা বার্তার ফারুক আহমদ, কার্যকরী সদস্য মানবজমিনের শাব্বির আহমদ ও আজকের পত্রিকার লবীব আহমদ নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মহলের অভিনন্দন:

নব-নির্বাচিত কোম্পানীগঞ্জ প্রেসক্লাব'র কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান, সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা যুবদল, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ), ছাত্রদল, ছাত্রশিবির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ