ছবি: নিজস্ব
সিলেট নগরের সাগরদিঘির পাড় ওয়াকওয়ের পাশের একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এত অন্তত ৪টি বসতঘর আগুনে পুড়ে গেছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার সময় হঠাৎ করেই আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান তারা। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় অন্তত ৪টি বসতঘর পুড়ে ছারখার হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস সিলেট তালতলা স্টেশনের জ্যেষ্ঠ অফিসার বেলাল আহমদ বলেন, খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও অন্তত ৪টি ঘরের মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




