কোম্পানীগঞ্জে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তুতি সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তুতি সভা

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০২:৩১:৫৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তুতি সভা


ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রোববার (২২ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মুবাশ্বির আলীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আবুল খাঁয়েরের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শামছু মিয়া চৌধুরী, আফজল হোসেন বতুল্লাহ, শামসুদ্দীন শুকুর, ইলিয়াছুর রহমান, আব্দুল হেকিম, আনু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, পাড়ুয়া আনোয়ারা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক আক্তার হোসেন তালুকদার, দাতা সদস্য নুরুল ইসলাম, মোহাম্মদ মদরিছ আলী, আবুল কালাম, আবু জাফর দোলন, নুরুল আমিন, তেরা মিয়া, নিজাম উদ্দিন, মামুন চৌধুরী, হারুন মিয়া, শাহনুর আলী, আজাদ মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, শিক্ষক মাইনুল ইসলাম ও তোফায়েল আহমদ।

উল্লেখ্য, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজনটি বাস্তবায়নের লক্ষ্যে  বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ