গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিতি মেলার উদ্বোধন করেন কৃষকরা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিতি মেলার উদ্বোধন করেন কৃষকরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৩:৪৩:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিতি মেলার উদ্বোধন করেন কৃষকরা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেছে গোয়াইনঘাটের সাধারণ কৃষকসহ অতিথিবৃন্দ।

রোববার (২২ ডিসেম্বর) সকালে গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়'র সঞ্চালনায় আলোচনন সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, হেফাজতে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী ১৩ টি স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ