শায়েস্তাগঞ্জ থিয়েটারের রুবেল মিয়া পেলেন এথিক তারুণ্য সম্মাননা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ থিয়েটারের রুবেল মিয়া পেলেন এথিক তারুণ্য সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৩:৫৮:৪৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ থিয়েটারের রুবেল মিয়া পেলেন এথিক তারুণ্য সম্মাননা

ফাইল ছবি


শায়েস্তাগঞ্জ থিয়েটারের সিনিয়র নাট্যকর্মী দলের বর্তমান সমন্বয়কারী মোঃ রুবেল মিয়া "এথিক"(এসো থিয়েটার করি) তারুণ্য সম্মাননা ২০২৫ এ ভূষিত হলেন। 

১১ জানুয়ারি ২০২৫ ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে এথিক (এসো থিয়েটার করি) সংগঠনের ১৬ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের ১৬ জন তরুণ্ নাট্যকর্মীকে 'এথিক' তারুণ্য সম্মাননা ২০২৫ প্রদান করেন।

বর্ণাঢ্য এই আয়োজন উপলক্ষে মহিলা সমিতি প্রাঙ্গণে আয়োজন করা হয় চমৎকার শিল্প সুরের আলাপন। বেশ কিছু ঢুলি মহিলা সমিতি প্রাঙ্গণের সম্মুখভাগে আগত সকল অতিথিকে সম্ভাষণ জানিয়ে চমৎকার সুর ও তালের লহরীতে মাতিয়ে তুলেন মহিলা সমিতি প্রাঙ্গণ। এথিক সভাপতি রেজানুর রহমানের সভাপতিত্বে প্রদান করা হয় এথিক তারুণ্য সম্মাননা ২০২৫ ।

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ থিয়েটার এর সমন্বয়কারী মোঃ রুবেল মিয়া এথিক তারুণ্য সম্মাননা ২০২৫ এ সম্মানিত করা হয়। তার এই অর্জনে শায়েস্তাগঞ্জ থিয়েটার পরিবারের দল প্রধান মোঃ জালাল উদ্দিন রুমি সহ দলের সকল নাট্য কর্মীগণ উচ্চশিত। একই সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন এথিক পরিবারকে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা নাটকের অন্যতম প্রাণপুরুষ মামুনুর রশিদ, তারিক আনাম, মলয় ভৌমিক, মোহাম্মদ বারী, প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ