ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার চেষ্টায় সরকার: স্বাস্থ্য উপদেষ্টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার চেষ্টায় সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ১২:২১:২৩ অপরাহ্ন

ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার চেষ্টায় সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

ছবি: নিজস্ব


স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সরকার ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ যদি আরো বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন দেওয়া হবে। তিনি শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এমনটি বলেন।

তিনি বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। 

উপদেষ্ঠা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

এদিকে স্বাস্থ্য উপদেষ্টা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে জানান, ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক