মাধবপুরে অ বৈ ধ অনুপ্রবেশকালে বি জি বি হাতে আ ট ক ২
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মাধবপুরে অ বৈ ধ অনুপ্রবেশকালে বি জি বি হাতে আ ট ক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৭:০০:৩১ পূর্বাহ্ন

মাধবপুরে অ বৈ ধ অনুপ্রবেশকালে বি জি বি হাতে আ ট ক ২

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে হরষপুর বিজিবি টহলদল সোয়াবই থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কুমিল্লা জেলার মানোয়ারগঞ্জ থানার খিলা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে  মোঃ কামাল হোসেন (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার কাঁচ পুর থানার কাঁচ পুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে  মোঃ জীবন (২২)। বিজিবির  জিজ্ঞাসাবাদে আটককৃতরা  জানায় , তারা আনুমানিক ০৮ মাস পূর্বে টেইলরের কাজের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে গমন করে। ভারতীয় মানব পাচারকারীর দালালের সহযোগিতায় টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরত আসার সময় রোববার সকালে ২৫ বিজিবি ব্যাটালিয়নের হরষপুর বিওপির টহল দলের নিকট ধৃত হয়। তাদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ০২টি, বাংলাদেশী নগদ ৪ হাজার ৬শ টাকা পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোন এবং টাকাসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল ফারাহ মোঃ ইমতিয়াজ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,সীমান্তে বিজিবি চোরালচালান, মানব পাচার রোধ সহ যো কোন অপরাধ নিয়ন্ত্রণে  সতর্ক রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ