জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ কোম্পানীগঞ্জ উপজেলা দল গঠন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ কোম্পানীগঞ্জ উপজেলা দল গঠন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৮:২১:৫৮ পূর্বাহ্ন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ কোম্পানীগঞ্জ উপজেলা দল গঠন

ছবি: নিজস্ব


নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'- এমন শ্লোগানে শুরু হতে যাওয়া জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)–এর জন্য কোম্পানীগঞ্জ উপজেলা দল (বালক-বালিকা) গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার দুপুরে টুকেরবাজার স্কুল মাঠে 'খেলোয়াড় বাছাইপর্ব' অনুষ্ঠিত হয়। এতে ছয়টি ইউনিয়ন থেকে আসা খেলোয়াড়েরা অংশ নেয়। পরে সেরাদের নিয়ে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এই দল জেলা পর্যায়ে খেলবে। এছাড়া ১৮ সদস্যের একটি বালিকা দল গঠন করা হয়। দল গঠন প্রক্রিয়ায় ৬ সদস্যের বাছাই কমিটির সদস্যরা অংশ নেন।

এসময় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, ক্রীড়া সংগঠক রাইসুল রাজন, ক্রীড়া সংগঠক মাসুদ রানা, ক্রীড়া সংগঠক মেহেদী হাসান ডালিম মেম্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদনান সোহাগ, জেলা যুগ্ম সদস্য সচিব সিদ্দিকী আবুল আলা প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক