মাধবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মাধবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৯:৪৩:১২ পূর্বাহ্ন

মাধবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাতা,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ‌।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার  ছাতিয়াইন বাজারে এ সভা অনুষ্ঠিত হয় । এসময় বিএনপির হবিগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক,কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বার বার নির্বাচিত ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক (এমপি) শাম্মী আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাবলী সুলতানা, সহকারী পাবলিক প্রসিকিউটর ও বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সাজিদুর রহমান সজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী, বিএনপির ছাতিয়াইন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক দিয়ারিশ মিয়া, যুবদল সভাপতি জাবেদ মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়মন চৌধুরী,জিসাসের মাধবপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, যুবদলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটু, বিএনপি ছাতিয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার সভাপতি ফিরোজ খান,বাবুল হোসেন খান,ফয়সল গাজী,বাবুল আহমেদ বাবু,খাদিম কে এম সুলতান,মজনু সিদ্দিকী,তাহের মিয়া সহ অনেকই বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শাম্মী আক্তার বলেন আওয়ামী লীগ ১৭ বছর বাংলাদেশকে লুটপাট করেছে। বিএনপি'র উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই জায়গা থেকে দেশকে পুনরুদ্ধার করতে হবে , বাংলাদেশকে সমৃদ্ধশীল করতে হলে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ