বিল না পেলে কাজ বন্ধ করার হুশিয়ারি সিসিক ঠিকাদারদের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সিসিক ঠিকাদার এসাসিয়েশনের স্মারকলিপি

বিল না পেলে কাজ বন্ধ করার হুশিয়ারি সিসিক ঠিকাদারদের

জৈন্তাবার্তা প্রতিবেদন

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন

বিল না পেলে কাজ বন্ধ করার হুশিয়ারি সিসিক ঠিকাদারদের

ছবি : সংগৃহীত


উদ্ভুত পরিস্থিতিতে চলমান কাজ বন্ধ রাখার হুমকি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঠিকাদাররা। কাজ সম্পন্ন করেও বিল না পাওয়ায় এবং কাজের জন্য জামানত রাখা অর্থও ফেরত না পাওয়ায় বিভিন্ন দপ্তরে দেওয়া স্মারকলিপিতে এ হুমদি দেন তারা। 

গত বর্ষামৌসুমের অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত সড়কের এখনও মেরামত হয়নি। তাছাড়া চলমান অনেক কাজও শেষ না হওয়ায় নাগরিকরা ভুগছেন নানা সমস্যায়। এ অবস্থায় ঠিকাদাররা সময়মতো টাকা না পেলে চলমান কাজ বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

কাজ সম্পন্ন করার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন বিলের টাকা না পাওয়ায় সম্প্রতি সিসিকের প্রশাসক, প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, নগরীর প্রায় এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান রয়েছে। 

স্মারকলিপিতে বলা হয়, আগস্টে সরকার পতন হলে বিভিন্নস্থানে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু সিসিকের ঠিকাদার এসোসিয়েশন সকল কার্যক্রম চলমান রাখে। কিন্তু মেয়রের পরিবর্তে গত ৫ মাস ধরে প্রশাসক কর্র্তৃক সিসিক পরিচালিত হলেও এখন পর্যন্ত ৫ আগস্টের পূর্বে সম্পন্নকৃত সকল কাজের এবং চলমান সম্পন্ন কাজের কোনো বিল দেওয়া হয়নি। 

নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ার পর সিসিকের প্রকৌশল বিভাগ সাইট পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দেওয়ার পরও কোনো বিল দেওয়া হচ্ছে না। উল্টো সাইট পরিদর্শন করে বিল দেওয়া হবে বলে সময় ক্ষেপণ করা হচ্ছে। বিল না পাওয়ায় ঠিকাদাররা পড়েছেন আর্থিক সংকটে। একদিকে চলমান কাজের মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের বিল পরিশোধের চাপ, কর্মরত শ্রমিকদের মজুরী, ব্যাংক থেকে উত্তোলিত ঋণের কিস্থি পরিশোধের চাপ। সবকিছু মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ঠিকাদাররা। 

সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি মাসুম ইফতেখার রসুল বলেন, গত ৫ আগস্টের পূর্বে সম্পন্ন হওয়া কাজের লিখিত ও স্বাক্ষরিত বিলের টাকা এখনও পাইনি। ঠিকাদারী ব্যবসার সাথে জড়িতরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে থাকেন। সময়মতো বিলের টাকা না পাওয়ায় একদিকে ব্যাংকের সুদ বাড়ছে। অপরদিকে সিআইবি রিপোর্টও খারাপ হচ্ছে। সিআইবি রিপোর্ট খারাপ হলে ভবিষ্যতে ব্যাংকও আমাদের কোনো ঋণ দেবে না। তাই বিলের টাকা না পেলে চলমান সকল কার্যক্রম বাধ্য হয়েই বন্ধ রাখতে হবে। যার ফলে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। 

সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েত আহমেদ রনি বলেন, আমরা আমাদের প্রাপ্ত বিলের বিষয়ে প্রশাসক সহ প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে জানিয়েছি। বিলের টাকা পরিশোধ করা না হলে কাজ বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। সবস্থানে কাজ বন্ধ রাখলেও একমাত্র আমরা সিলেটের বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে নগরীতে কোনো কাজ বন্ধ রাখিনি। কিন্তু কাজ সম্পন্ন করার পরও বিল পরিশোধ না করাটা বৈষম্যমূলক। 

নগর ভবন সূত্র জানিয়েছে, সিলেটের বিভাগীয় কমিশনারকে অতিরিক্ত দায়িত্বে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাই মূল দায়িত্ব পালনের পর তিনি সিসিকের জন্য সময় বের করেন। জনপ্রতিনিধি  যেভাবে সময় ম্যানেজ করতে পারেন প্রশাসকের পক্ষে সেভাবে সময় বের করা সম্ভব হয় না। সংশ্লিষ্টরা সরেজমিন পরিদর্শন করার পরই বিলের অনুমোদন দেন। কিন্তু পর্যাপ্ত সময় না পাওয়ায় তিনি ইতোমধ্যে সম্পন্ন হওয়া সবগুলো উন্নয়ন কাজও পরিদর্শন করতে পারছেন না।  

যদিও এসোসিয়েশনের পক্ষে দাবি করা হয়েছে, সম্পন্ন হওয়া কাজ পূর্বে প্রকৌশল বিভাগের সমন্বয়ে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সিটি কর্পোরেশন অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। তিনি বলেন, ঠিকাদারদের বিলের বিষয়ে আমরা ইতিবাচক। যাদের কাজ সম্পন্ন হয়েছে দ্রæত তাদের বিল প্রদানে পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক