ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব উদযাপিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব উদযাপিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৪:২৯:৪৬ পূর্বাহ্ন

ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব উদযাপিত

ছবি: নিজস্ব


"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে জৈন্তাপুরে ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজে দিনব্যাপী এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। 

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টা হতে-বিকাল ৪টা পর্যন্ত কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া, সহকারি কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। জৈন্তাপুর উপজেলা জামাতের আমির নাজমুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃুন্দরা, উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দগণ সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ ছাত্রীরা পিঠা উৎসবে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক